
ছাতকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্র ছাতক থানাধীন রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল ৩০ ডিসেম্বর ২০১৮ইং তারিখে সকাল ১২.৩০ঘটিকায় এ ঘটনা ঘটে। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়।
গুরুতর আহত বিএনপি ও যুবদলের কয়েক নেতাকর্মীদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়। ভোটকেন্দ্রে পূর্বের শত্রুতার জের ধরে আগ থেকে ওতপেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাতক উপজেলা যুবদল নেতা জুয়েল আহমদ এর এর উপর অতর্কিত হামলা চালায়। এতে জুয়েল আহমদ গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় জুয়েল আহমদকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ছাতক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসীরা উপজেলা যুবদলের নেতা জুয়েল আহমদ এর উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে তাকে গুরুতর আহত করে। এই হামলায় ছাতক উপচেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান,ছাতকে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ছাত্রলীগ কর্তৃক যুবদল নেতার সঙ্গে হামলা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।