1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামে সুয়াইফুর রহমান মুয়াইমিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা বাংলাদেশে শেখ হাসিনার অনুসারী আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মিদের বাড়ীতে ছাত্র-জনতা হামলা ও ভাংচুর করে। উক্ত ভাংচুরের অংশ হিসেবে গতকাল কুলাউড়া থানার অন্তর্গত প্রতাবী গ্রামের কুলাউড়া সরকারী কলেজের ছাত্রলীগের লাইব্রেরী সম্পাদক সুয়াইফুর রহমান মুয়াইমিনের বাড়ীতেও হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকাল ৪টার দিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত হইয়া সুয়াইফুর রহমান মুয়াইমিনের বাড়ীতে হামলা চালায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে গেট ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে সুয়াইফুর রহমান মুয়াইমিনকে খুঁজতে থাকে। তখন তারা মুয়াইমিনকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুট পাট করে। এসময় মুয়াইমিনের পিতা জবেদ মিয়া তাদেরকে বাধা দিলে তারা তাকে মারধর করে আহত করে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা করান।

তবে আহতের স্ত্রী অভিযোগ করেছেন, তার পুত্র সুয়াইফুর রহমান মুয়াইমিন এবং স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এই হামলা ও ভাংচুর চালিয়েছে। তিনি আরও বলেন তার পুত্র ছাত্রলীগ নেতা সুয়াইফুর রহমান মুয়াইমিন অনেক আগেই যুক্তরাজ্যে চলে গেছেন। স্থানীয় প্রভাবশালী বিএনপি, জামাতের হামলায় তার স্বামী আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার দরুন বর্তমানে তারা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভূগতেছেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর