1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে আওয়ামীলগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্য, অশালিন কথা-বার্তা লেখালেখি ও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকারবিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভ্রান্তি, অস্থিরতার অভিযোগে অজ্ঞাতনামা আসামী ও আওয়ামীলীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নাজিম মিয়া এস আই বাদি হয়ে কতোয়ালী জি, আর মামলা নং-১৪৮/২৪, দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন আরিফ আহমদ (গ্রেফতারকৃত), কয়েছ মিয়া, মোঃ ইবাদুল হক, নাজিম উদ্দিন, নূর আলীসহ আরো অজ্ঞাতনামা অনেক আসামী।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক পেইজে ও ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এবং ২ থেকে ৫নং আসামী সামাজিক যোগাযোগ ফেইসবুক পেইজের মাধ্যমে বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসহ অশালিন কথা-বার্তা লেখালেখি করেন এবং বিভিন্ন সময় অর্থ সহায়তা করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও অস্থিরতা করে আসছেন। আসামীরা ওই সব কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালিন লেখালেখির মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অশালিন লিখনীর ফলে সিলেট শহরে বড় ধরণের দাঙ্গা হাঙ্গামাসহ অপ্রীতিক ঘটনা সৃষ্টির আশংঙ্কা করায় কোতোয়ালী থানার এস, আই, নাজিম মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞতনামা ও আওয়ামীলীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা নং- ২১/২৪, ধারা ২১/২৫ (১)(খ)/ ৩১/৩৫ দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন-নজরুল ইসলামের ছেলে আরিফ আহমদ, জুনেদ আলীর ছেলে কয়েছ মিয়া, মোঃ মাসুক মিয়ার ছেলে মোঃ ইবাদুল হক, মনির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, আব্দুল খালিকের ছেলে নূর আলীসহ অজ্ঞাতনামা আরো আনেক আসামী। সকল আসামীদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলায়।

ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট কতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বনিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর