1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাত্রদল নেতা মোহন আহমদের বাড়িতে পুলিশের তল্লাশীর নামে হয়রানী

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহন আহমদ এর বাড়িতে তল্লাশির নামে হয়রানী চালিয়েছে পুলিশ। গত ৪ই অক্টোবর ২০২৫ ইং রাত ১০টায় নবীগঞ্জ থানার কামারগাঁও গ্রামে মোহন আহমদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২১ সালে নবীগঞ্জ থানায় ছাত্রদল নেতা মোহন আহমদ এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা দুটি মামলা দায়ের করা হয়েছিল। এ মামলাদ্বয়ে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ মোহন আহমদকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশীর নামে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে।

মোহন আহমদ এর বাবা ফারুক আহমদ অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রদলের রাজনীতি করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী নামে ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে দুটি মামলায় সাজা পরোয়ানা জারি রয়েছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে ক্রসফায়ার করে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় মোহন আহমদের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা মোহন আহমদ এর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর