1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফেইসবুকে পোস্টের জের ধরে প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ১

জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত
ছাত্রদল নেতা মোঃ রাফাত হোসেন তামিমের বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের হামলার দৃশ্য।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলার দোস্তপুর গ্রামে রাফাত হোসেন তামিমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাকে ইঙ্গিত করিয়া ফেইস বুক পেইজে বিভিন্ন লেখা-লেখি ও কমেন্টের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট শাখার সাবেক ছাত্রদলের সদস্য রাফাত হোসেন তামিমের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী নেতা আলাউর, করিম ও লিটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন রাফাত হোসেন তামিমের মাতা নিপা বেগম ঘর থেকে বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে রাফাত হোসেন তামিমকে খুঁজতে থাকে। তখন তারা রাফাত হোসেন তামিমকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। রাফাত হোসেন তামিম বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে নিপা বেগমকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাহারা পালিয়ে যায়। তবে যাবার সময় হুমকি ধামকি দিয়ে যায়, রাফাত হোসেন তামিমকে তাদের হাতে তুলে দিতে হবে। রাফাত হোসেন তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্ঠার বিরুদ্ধে মানহানীকর পোষ্ট ও কমেন্ট করে সমাজে ও রাষ্ট্রে বিদ্বেষ ছড়াইতেছে। রাফাত হোসেন তামিমকে যেখানে পাবে তাকে হত্যা করবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর