1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে নিত্য ভোগপণ্যের মূল্য স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গোয়াইনঘাট জুড়ে
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে শুরুতেই উপজেলা সদর গোয়াইনঘাট, রাধানগর বাজার,জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, দোকান সমুহে পন্যের মূল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল রেস্টুরেন্টের খাবার প্রস্তুত,পরিবেশনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ককরণসহ বিভিন্ন দোকান ও হোটেল মালিকদের জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপজেলা পরিসংখ্যাণ অফিসার ফয়সাল আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে ভোগপন্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপন্য এবং এক্ষেত্রে দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে ও কঠোরভাবে দেখা হবে বলে অবহিত করেন।

 

সিলেট প্রথম সিলেট এম/এম/আর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর