লালারগাঁও দাখিল মাদরাসায় সুপেয় পানির কম্প্রেসার প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময় :
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
২২৬
বার পঠিত
লালারগাঁও দাখিল মাদরাসায় সুপেয় পানির কম্প্রেসার প্রদান
প্রবাসীদের যৌথ অর্থায়নে সিলেট সদর উপজেলার লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় বিশুদ্ধ পানির কম্প্রেসার প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব প্রবাসীদের যৌথ অর্থায়নে ছাত্র-ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানির কম্প্রেসার প্রদান করা উপলক্ষে মাদরাসা মিলনায়তনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. আব্দুল হকের পিতা শারীরিকভাবে দীর্ঘ দিন থেকে অসুস্থতার রোগমুক্তি কামনা, হক ফাউন্ডেশনের অন্যতম সদস্য কানাডা প্রবাসী সায়েম খান ও লন্ডন প্রবাসী আব্দুর রহমান চৌধুরী নাবিলের মায়ের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাদরাসা হিফজ শাখার প্রধান হাফিজ বদরুল ইসলাম মিলাদ মাহফিল পরিচালনা করেন। দোয়া পরিচালনা করেন লালার গাঁও জামে...
প্রবাসীদের যৌথ অর্থায়নে সিলেট সদর উপজেলার লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় বিশুদ্ধ পানির কম্প্রেসার প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব প্রবাসীদের যৌথ অর্থায়নে ছাত্র-ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানির কম্প্রেসার প্রদান করা উপলক্ষে মাদরাসা মিলনায়তনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. আব্দুল হকের পিতা শারীরিকভাবে দীর্ঘ দিন থেকে অসুস্থতার রোগমুক্তি কামনা, হক ফাউন্ডেশনের অন্যতম সদস্য কানাডা প্রবাসী সায়েম খান ও লন্ডন প্রবাসী আব্দুর রহমান চৌধুরী নাবিলের মায়ের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাদরাসা হিফজ শাখার প্রধান হাফিজ বদরুল ইসলাম মিলাদ মাহফিল পরিচালনা করেন। দোয়া পরিচালনা করেন লালার গাঁও জামে মসজিদের খতিব মাওলানা আমিন উদ্দিন। দোয়ায় প্রবাসীদের সুস্বাস্থ্য ও তাদের আব্বা আম্মার সুস্থতা ও মায়ের জন্য রূহের মাগফিরাত কামনায় করেন পাশাপাশি মাদরাসায় যারা সব সময় সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছেন তাদের দুনিয়া ও আখেরাতের কামিয়াবী কামনা করা হয়। মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, এলাকার মুরব্বিয়ান সহ মাদরাসার হিফজ ও দাখিল শাখার ছাএবৃন্দ।