1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয় নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামী গ্রেফতার অভিযানে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর