1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

খাদিমনগরে ভারতীয় অবৈধ পণ্য বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন হরিপুর-সাহেবের বাজার সড়কে অবৈধ ভারতীয় পণ্য পরিবহন চোরাচালান ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব খাদিমনগর ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে টিলাপাড়া পয়েন্ট সিলেট সদর উপজেলা যুবদলের যুন্ম-আহ্বায়ক ও খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালাহউদ্দীন ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপির যুন্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, ত্রান ও পূনর্বাসন সম্পাদক ইমাম উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, খাদিমনগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ সাঈদুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসরাক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলার যুন্ম আহ্বায়ক তমিজুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিকদল এয়ারপোর্ট থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ কাপতান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মিয়া, খাদিমনগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলাল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ, বিএনপি নেতা আমরুছ মিয়া, বিএনপি নেতা সাদেক মিয়া, নান্টু সরকার, পাঠানগাঁও গ্রামের মুরব্বি আব্দুল জব্বার, আনা মিয়া, আব্দুল কাদির, মাহতাব আলী, যুবদল নেতা তুহিন আহমদ রানা, রফিক আহমদ, নাজিম উদ্দিন, মিছবাহ উদ্দিন, কামরান আহমদ, শামীম আহমদ, মাহফুজুর রহমান মোহিত, নজরুল ইসলাম, যুব নেতা আনু মিয়া, আবু সুফিয়ান আবু, সাদ্দাম হোসেন, মোকতাবির হোসেন, আব্দুস শুকুর ফুলু, আক্কল মিয়া, সাহেবের বাজার ইজিবাইক টমটম সমিতির সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি সফিক মিয়া, শ্রমিকদল নেতা শানুর মিয়া, ইসলাম উদ্দিন, এমরান হোসেন, ছাত্রদল কর্মী জাবের আহমদ, জালাল আহমদ, আকতার হোসেন, সুহীন আহমদ, মাহফুজ আহমদ, আহাদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, এই অবৈধ চোরাচালানের সাথে কারা জড়িত তা পানির মত পরিষ্কার। অপরাধীদের কোন দল নেই, তাদের পরিচয় অপরাধী হিসাবে। এই চোরাচালানের সাথে বিএনপি’র কেউ জড়িত নয়, যদি কারো বিরুদ্ধে প্রমান পাওয়া যায়, তা হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন রাতে সাহেবের বাজার সড়ক দিয়ে অসংখ্য অবৈধ ভারতীয় পণ্য গাড়ি দিয়ে পরিবহন করে নিয়ে যায়। চোরাচালানের সাথে যারা জড়িত এই সিন্ডিকেট সদস্যরা গাড়িগুলোকে নিরাপদে তাদের নিয়ন্ত্রণকৃত এলাকা পার করে দেয়। প্রশাসন দেখেও না দেখার ভান করে। আমার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, এ চোরাচালান বন্ধ করুন। পুলিশী টহল জোরদার করুন, অবৈধ চোরাচালানের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান।
দৈনিক প্রথম সিলেট/এমআর
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর