1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪০৩ বার পঠিত

নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। রোববার বিকেল তিনটার দিকে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জা জাঙ্গাল, চৌহাট্টা ও আম্বরখানায় বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে থাকা দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ, সিটি কর্পোরেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাশ বলেন, সিলেট মহানগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। সড়ক দখলমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

তবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চলে যাওয়ার পর সন্ধ্যার আগে আবারও অনেক জায়গায় ফুটপাত দখল করতে শুরু করেন হকার ও দোকানদাররা। এতে পথচারী ও যান চলাচরে বিঘিœত হয়। বন্দর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত দীর্ঘ সময় যানজট লেগে থাকে।

নগরীর জিন্দাবাজার রোডে পাঁচ পিরের মাজারের সমানে বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায় দোকানীরা দোকানের সীমা ছড়িয়ে ফুটপাতের উপর কাপড় ঝুলিয়ে রেখেছেন। কেউ টেবিল পেতে আবার কেউ কেউ দোকানের দেয়ালের সাথে লোহার হ্যাঙার লাগিয়ে কাপড় রেখেছেন। এতে একদিকে যেমন ফুটপাত অনেকখানি দখল হয়ে গেছে, পাশাপাশি পথচারী চলাচলে তৈরি হয় মারাত্মক জটলা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ছুটির পর অগ্রগামী স্কুল ফেরত শিক্ষার্থীরা। এসময় অনেক পথচারী দোকানীদের এসব ফুটপাত দখল নিয়ে ক্ষোভ ঝাড়েন এবং লোকদেখানো অভিযান নিয়ে উষ্মা প্রকাশ করেন।

এর আগে ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সভায় ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর