1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুদানে আরএসএফ’র হামলায় ১২৪ জন নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

 

সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় ১২৪ জন নিহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির ইল গাজিরা রাজ্যের একটি গ্রামে হামলা চালালে এ ঘটনা ঘটে।

আন্দোলনকর্মীরা জানিয়েছে, গত ১৮ মাস ধরে এ রাজ্যে হামলার মধ্যে এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড। খবর রয়টার্স

গত রোববার আরএসএফ’র উচ্চ পদস্থ কর্মকর্তা আবুগালা কাইকেল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারীরা জানিয়েছেন, তার আত্মসমর্পনের পর থেকেই আরএসএফ কৃষি জমিতে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে।

আগে থেকেই গাজিরাতে হামলার মধ্যে গত কয়েক মাস ধরে আরএসএফ হামলা চালিয়ে, বাড়িঘর লুটপাট, বেসামরিক নাগরিকদের হত্যা এবং হাজার হাজার মানুষকে বাস্তচ্যুত করেছে। ওই রাজ্যের একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার ওই রাজ্যের গণতন্ত্রকামী দল ওয়াদ মাদানি রেসিসট্যান্ড কমিটি জানিয়েছে, আল সিরেহা গ্রামে হামলা চালিয়ে ১২৪ জনকে হত্যা এবং ১০০ জনকে আহত করেছে আরএসএফ। তবে শুক্রবার এক বিবৃতিতে আরএসএফ অভিযোগ করে বলেছে, সেনাবাহিনীর কাছে কাইকেল আত্মসমর্পণ করার পর তার নেতৃত্ব চলা দলটি সেনাবাহিনীর সহয়তার বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এবিষয়ে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী (আরএসএফ) রয়টার্সের আবেদনের প্রেক্ষিতেও কোনো মন্তব্য করেনি।

আরএসএফ সুদানের বড় একটি অংশ দখলে নিয়েছে। এ নিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে। জাতিসংঘ বলেছে, সেবানাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে।

এ সংঘাতের ফলে ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দেশটিতে ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটিতে বিদেশি শক্তির ফলে দুই পক্ষই বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে আসছে।

দৈনিক প্রথম সিলেট/ এমএমআর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর