1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কমরেড সুমন ও সুইট এর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমন ও মৌলভীবাজার জেলা বাসদ নেতা কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আজ রবিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মনজুর আহমদ,রত্না বসাক, মামুন বেপারি, শ্রমিক ফ্রন্ট এর নেতা মাহফুজ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঋত্বিক রোশন প্রমূখ।
স্মরণসভায় বক্তারা বলেন, দেশের জাতীয় সম্পদকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বহুদিনের। জাতীয় সম্পদের একমাত্র মালিক দেশের আমাদের জনগন। দেশের শাসকরা সাম্রাজ্যবাদের স্বার্থে জাতীয় সম্পদ উত্তোলনে রূপরেখা প্রণয়ন করে থাকে। জাতীয় সম্পদের উপর জনগণের শতভাগ অধিকার নিশ্চিত করা দরকার।

বক্তারা, সুমন ও সুইটের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামীদিনের তেল-গ্যাস-বন্দর রক্ষার আন্দোলনকে বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বক্তারা, জুলাই -আগস্ট অভ্যূত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০২ সালে জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষে ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমরেড সুমন ও কমরেড সুইট নিহত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর