1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাকিস্তান সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত
আসন্ন পাকিস্তান সিরিজের জন্য নাথান এলিস, জাভিয়ের বারলেট ও স্পেন্সার জনসনকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তিনজনই সম্প্রতি ইনজুরি থেকে রিকভারি করে দলে জায়গা করে নিয়েছেন। ১৩ সদস্যের দল ঘোষণা করলেও এখনও অধিনায়ক ঠিক করেনি অস্ট্রেলিয়া।
গাব্বায় তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৪ নভেম্বর। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর। এই সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এখনও অধিনায়কের নাম জায়ায়নি তারা। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ১৩ সদস্যের স্কোয়াডে অনুপস্থিত।
ভারতের বিপক্ষে যারা বর্ডার-গাভাস্কার সিরিজে খেলবেন, তাদের অনেকেই এই সিরিজের জন্য বিবেচিত হননি। তবুও যারা ডাক পেয়েছেন, তারা পার্থে তৃতীয় ম্যাচ শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।
দল ঘোষণা করে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এই গ্রুপের সবাই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। সিরিজজুড়ে তারা অভিজ্ঞতা আরও বাড়িয়ে নেবেন বলেই আমাদের আশা। জাভিয়ের, নাথান ও স্পেন্সারের ফেরা আশা জাগানিয়া। এটা আন্তর্জাতিক মঞ্চে তাদের যোগ্যতা দেখানোর আরেকটা সুযোগ।’
প্রসঙ্গত, টি-২০ সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলঃ শট অ্যাবোট, জাভিয়ের বারলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর