1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় বালু-পাথরসহ আটক ৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় পুলিশের অভিযানে বালু-পাথর সহ তিনটি হাইড্রোলিক ট্রাক্টর ও ৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে পুলিশের একটি টীমের সহযোগিতায় শাহ আরফিন টিলায় অভিযানে তিন টি হাইড্রোলিক ট্রাক্টর, দুই শত ঘনফুট লাল পাথর ও দুই শত ঘনফুট লাল বালু মাটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শাহ আরফিন টিলার ঐতিহাসিক মাজার ধ্বংস করে পাথর উত্তোলন সহ টিলার বিভিন্ন স্থান থেকে দিনে-রাতে বালু-পাথর লুটপাট চলছে। স্থানীয়রা এসব লুটপাট বন্ধ করতে বাঁধা দিলেও বালু-পাথর লুটপাট বন্ধ করতে প্রশাসনের উদ্যোগে না থাকায় দীর্ঘদিন ধরে কয়েক কোটি টাকার বালু-পাথর চলছিল লুটপাট। পুলিশের অভিযানের পর বালু-পাথর লুটপাট কিছুটা কমবে বলে আশা স্থানীয়দের। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু-পাথর লুটপাট বন্ধের জন্য কোন উদ্যোগ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষজন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার পরিবর্তনের পর আমি থানায় যোগদান করেই অবৈধভাবে বালু-পাথর লুটপাট বন্ধ করতে পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি অভিযান দিয়ে বালু-পাথরের গাড়ী আটক সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর