1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে অর্ধ-গলিত লা-শে-র পরিচয় জানতে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত
সিলেটে সুরমা নদীর তীর থেকে অর্ধগলিত মধ্য বয়সী একটি লাশের পরিচয় জানতে চায় পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরীর আলমপুরস্থ সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পেছনে সুরমা নদীর তীর সংলগ্ন পানি থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই পুরুষের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার রেজাউল হক ভূইয়া। তিনি জানান- লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরীর আলমপুরস্থ সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পেছনে সুরমা নদীর তীর সংলগ্ন পানি থেকে আনুমানিক ৪০ বছর বয়সী সনাতন ধর্মালম্বী এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি লম্বায় আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তার তালুতে চুল নেই। তবে মাথার পেছনে অল্প চুল ও গালে অল্প দাড়ি রয়েছে। গলায় কালো রংয়ের মালা সদৃশ্য বস্তু রয়েছে। পরনে হাফ চেক শার্ট ও সাদা পায়জামা ছিলো।
মৃতদেহটির পরিচয় বা তার আত্মীয়ের সন্ধান পেলে মোগলাবাজার থানার ডিউটি অফিসার (মোবাইল-০১৩২০০৬৭৭১৯) অথবা এসআই  রেজাউল হক ভূইয়া (মোবাইল-০১৭২৭৩৯৭৬২১) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর