1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিজিবির অভিযানে ৭৩ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:  গার্ড বাংলাদেশ( বিজিবির) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) রোববার (২৭ অক্টোবর) ও আজ মঙ্গলবার  সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পন্য জব্দ করে।

জব্দ করা পন্যের মধ্যে রয়েছে   ভারতীয় ২১০ বোতল অলিভ ওয়েল, ১০৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদি, ৯৬ বোতল ফেন্সিডিল, ৩৩৭ বোতল মদ এবং বাংলাদেশী ৭৬৮৮ কেজি রসুন, ০১টি ট্রলি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১টি নৌকাসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৭২,৪৭,৯১০/- (বাহাত্তর লাখ সাতচল্লিশ হাজার নয়শত দশ) টাকা।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন  নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করছে।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর