1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট এয়ারপোর্টে বৃটিশ নাগরিক আটক

দৈনিক প্রথম সিলেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ক্রু ও পাইলটের সঙ্গে দুর্ব্যবহার করায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম ফয়েজ আহমদ খান। তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি দৈনিক প্রথম সিলেটকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান।
সূত্র থেকে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ ২০৮ নং ফ্লাইটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেট আসা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাপথে বিমানের অন্য যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। কেবিন ক্রুরা তাকে সতর্ক করলে ফয়েজ আহমেদ ক্রুদের সঙ্গেও খারাপ আচরণ করেন এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি পাইলটও তার অশোভন আচরণের শিকার হয়েছেন।
দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে ওই যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানের যাত্রী ও কর্মীদের সঙ্গে অসদাচরণের জন্য ফয়েজ আহমেদকে আটক করা হয়েছে। এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কেবিন ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ আহমদ খান নামে এক যাত্রীকে পুলিশে সোপর্দ করেছে এভিয়েশন কর্তৃপক্ষ।
তিনি বলেন, আমরা তার বক্তব্য থেকে জানতে পারি, তিনি উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত। যে কারণে বিমানে ৪-৫ বার খাবার চাইলে না পেয়ে কেবিন ক্রুর সঙ্গে খারাপ আচরণ করেন। অবশ্য পরে মুচলেকা নিয়ে তার এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর