1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে জুয়া খেলার দায়ে ৭ জনকে জেল ও একজনকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে আট যুবককে আটক করে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে থেকে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান।

এসময় সাথে ছিলেন থানায় এসআই বদিউজ্জামাল,উজ্জ্বল মোল্লা ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন,পাইকুরহাটি ইউনিয়নের চকিয়াপুর গ্রামের রুমান (২২),বাপ্পী (২০), বরইহাটি গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫),পাইকুরাটি গ্রামের উত্তম দে (৩৫), মানিক (২৭), বারহাট্টার বাহাদুরপুর হাইউল মিয়া (২৪) এবং জুয়েল মিয়া (১৮)।

তাদের মধ্যে রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। আটক জুয়েল মিয়া জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত্যদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান বলেন,যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায় জুয়া খেলা। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর