1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটে টাকা তুলতে না পেরে ন্যাশনাল ব্যাংকের গেইটে তালা দিয়েছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

 

গত সোমবার সকাল ১১টার দিকে প্রায় অর্ধ শতাধিক গ্রাহক ব্যাংকে গিয়ে নিজের হিসাব একাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের সাথে চিৎকার বাকবিতন্ডা শুরু করেন।

একপর্যায়ে গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ব্যাংকের গেটে তালা মেরে দেন তারা। এছাড়াও তারা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হলে স্থানীয় শ্রমিক নেতারা তাদের বাধা প্রদান করেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু গ্রাহক জানান, আমরা আমাদের হিসাব শাখায় গচ্ছিত টাকা রেখেছি প্রয়োজনে ব্যবহার করবো বলে। কিন্তু চাহিদামত টাকা তুলতে পারছিনা। রহিমা বেগম নামে জনৈকা মহিলা জানান, আমার ছেলের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথচ টাকা উত্তোলন করতে পারছিনা।

শামছুল ইসলাম জানান, আমি মসজিদ মেরামতের ঢালাই কাজে টাকা তুলতে পারছিনা। ফলে স্থানীয় মুসল্লিদের রোষানলে পড়েছি। এছাড়া তার মত ভুক্তভোগী অসংখ্য গ্রাহক জানান, চেকে উল্লেখিত টাকার বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ইচ্ছামাফিক টাকা প্রদান করছে। এতে তাদের সন্দেহ হচ্ছে, ব্যাংক কি হঠাৎ উধাও হয়ে যাবে! তারা এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রাহকরা অভিযোগ করছে ব্যাংক নাকি উধাও হয়ে যাবে। তাই প্রয়োজনের বাহিরে সকলেই টাকা তুলতে ভীড় করছে।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, এ ঘটনার সত্যতা স্বীকার বলেন, অদৃশ্য কারণে গ্রাহকরা হঠাৎ করে অতিরিক্ত টাকা উত্তোলন করতে প্রতিদিন ব্যাংকে ভীড় করছে। নগদ টাকা দেরিতে আসায় এবং টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ক্ষুব্দ গ্রাহক ব্যাংকের গেটে তালা মেরে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর