1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটে প্রথম দিনে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৯৯২

প্রথম সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪৯৪ বার পঠিত
সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা প্রথমদিনে ৯৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এক হাজার ৭৩৬ জন প্রার্থীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তারা উত্তীর্ণ হন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সিলেট জেলা পুলিশ লাইনসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
রাতে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সিলেট জেলায় দুই হাজার ২৪৮ জন চাকরিপ্রত্যাশী অনলাইনে আবেদন করেন। আজ উপস্থিত ছিলেন এক হাজার ৭৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন। ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এ তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ১৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা অংশ নেবেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নেবেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে উত্তীর্ণরা আরও দুদিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশ নেবেন। এরপরে যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর