1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সদরের পশ্চিম দর্শায় নদী ভাঙ্গনে আতঙ্কিত গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

 

সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামবাসী সুরমা নদীর ভাঙ্গনে আতঙ্কিত। এর মধ্যে অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অস্তিত্বহীন হয়ে পড়বে অনেক পরিবার।
এ বিষয়ে আজ বুধবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করেন এবং সমস্যার কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের লোকজন। তারা বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদীর পাড়ের পশ্চিম দর্শা গ্রামের একাংশে ব্যাপক ভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বৈদ্যুতিক খুঁটা ও গ্যাস লাইন নদী ভাঙ্গনের মুখে পড়ে যাচ্ছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এই ভাঙ্গন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, তা অব্যাহত থাকলে পশ্চিম দর্শা ঐতিহ্যবাহী জামে মসজিদ, কবরস্থান, হাতিম চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম দর্শা ঈদগাহ সহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সুতরাং বিষয়টি দ্রুত ভাবে দেখার দাবি জানান এলাকাবাসী।
এবিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এলাকাবাসীকে আশ্বস্ত করেন নদী ভাঙ্গন দ্রুত কার্যক্রম ভূমিকা রাখার চেষ্টা করবেন।
এসময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী ফখরুল আহমেদ, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, মুরব্বী মো. সুরুজ আলী, সাংবাদিক এম রহমান ফারুক, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, আজাদ আহমদ মো. জসিম উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর