ইসলাম বাজার দাখিল মাদরাসার সহকারী শিক্ষকের পিতার মৃত্যুতে শোক
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
৩৩৭
বার পঠিত
ইসলাম বাজার দাখিল মাদরাসার সহকারী শিক্ষকের পিতার মৃত্যুতে শোক
ছাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউ পির ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান মানিকের পিতা মোঃ কাছা মিয়া গতকাল দোয়ারাবাজার উপজেলার হিম্মতের গাঁওয়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুম কাছা মিয়া ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ক্বারী সিদ্দিকুর রহমান মানিকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাজিদুর রহমান বুলু ও সুপারিন্টেন্ডেন্ট মাওলানা কবি জহীর মুহাম্মদ সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। তাঁরা এক শোকবার্তায় মরহুম কাছা মিয়ার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি...
ছাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউ পির ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান মানিকের পিতা মোঃ কাছা মিয়া গতকাল দোয়ারাবাজার উপজেলার হিম্মতের গাঁওয়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুম কাছা মিয়া ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ক্বারী সিদ্দিকুর রহমান মানিকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলাম বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাজিদুর রহমান বুলু ও সুপারিন্টেন্ডেন্ট মাওলানা কবি জহীর মুহাম্মদ সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।
তাঁরা এক শোকবার্তায় মরহুম কাছা মিয়ার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।