
রাজধানীর বিজয় নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ মশাল মিছিলের সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটে
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় প্রথমে সংঘর্ষ হয়।পরে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইলের বিজয়নগর এলাকায় এলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকটি টেবিল চেয়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নেভানো হয়েছে।
কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পরিদর্শক।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.