1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাংগুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওর থেকে ৬টি জাল ও একটি নৌকা আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার(৩০ অক্টোবর)ভোর রাতে টাংগুয়ার হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আটক করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর,রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা আটক করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান,অভিযান চালিয়ে তিন হাজার ফিট বেড় জাল ও একটি নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটককৃত জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম দৈনিক প্রথম সিলেটকে জানান, জাল গুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর