1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জে আইফোনের জন্য খালা ও ভাইকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
সুনামগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাত ভাইকে খুন করেছে এক মাদ্রাসা শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেই বিষয়টি স্বীকার করেছে কিশোর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, পার্টি করার জন্য টাকা সংগ্রহ করতে ওই শিক্ষার্থী খালার বাড়ি থেকে আইফোন, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোরে সে বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি করতে যায়। কিন্তু এ সময় ঘুম ভেঙে যায় খালাত ভাই মিনহাজের। ধস্তাধস্তির একপর্যায়ে রান্নাঘর থেকে বঁটি এনে খালা ফরিদা বেগম ও ভাই মিনহাজকে কুপিয়ে হত্যা করে সে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে অভিযুক্ত মাদ্রাসাছাত্রকে আটক করা হয়। পুলিশ সুপার জানান, আটক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত তার বন্ধুকে ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের হাছননগরে একটি ভাড়া বাসা থেকে ফরিদা বেগম ও মিনহাজুল ইসলাম নামের মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। কাজের বুয়া সকালে কাজ করতে গিয়ে বাড়ির মূল ফটক খোলা পেয়ে বাসার ভেতরে গিয়ে লাশ দেখে আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর