প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
এয়ারপোর্ট বাইপাস থেকে লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:- সিলেট এয়ারপোর্ট বাইপাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রাত অনুমান সাড়ে ৭ টার সময় এয়ারপোর্ট বাইপাস পয়েন্টের ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আমীর আলী (৭৬)। তিনি এয়ারপোর্ট থানার পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত তাহির আলী পুত্র।
ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন উপস্থিত রয়েছেন। এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু অন্য তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত আমীর আলীর ছেলে বাচ্চু মিয়া বলেন, আমার বাবা হাই প্রেসারের রোগী, আবার দুই বার স্টোক করেছেন। আমি ধারণা করছি তিনি স্টোক ও হাই প্রেসারের কারণে আমার বাবার মৃত্যু হতে পারে। আমরা চাচ্ছি আমার বাবার লাশ পোস্টমর্টেম ছাড়া নিতে চাই।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমীর আলী নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম ছাড়া লাশ নিতে চায়। আমি বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকের সাথে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.