জৈন্তাপুর প্রতিনিধিঃ- জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা ও যুব ঋণ বিতরণ উপলক্ষ্যে,শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব ২০২৪ অনুষ্ঠিত হয়।
ব্যানারে দেখা গেছে,জৈন্তাপুর উপজেলার প্রধান নির্বাহী অফিসার (ইউ এন ও) উম্মে সালিক রুমাইয়া বিশেষ অতিথি,সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) কে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রধান অতিথি করা হয়।
যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আলোচনার ঝড় শুরু হয়,বিষয়টি তৃণমূলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে মুহুর্তের মধ্যে।মন্তব্যে অনেকেই বলছেন-কর্তৃপক্ষ কতটা উদাসীন হলে এরকম একটি ব্যানারে ভুল হতে পারে,সেটা আবার র্যালী নিয়ে অলিগলিতে জনতাকে দেখানোর হাতে থাকা ব্যানারেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,এমন একটি জাতীয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে ভুল কোনোভাবেই মেনে নেয়া যায় না।এর দায় সংশ্লিষ্ট কেউ এড়াতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উম্মে সালিক রুমাইয়া বলেন,অনুষ্ঠানে র্যালীর জন্য একটি মাত্র ব্যানার হয়।তার মধ্যে এরকম ভুল কি করে হয়।যা পরে আমাদের চোখে পড়েছে।এটা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.