
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আজর গ্রামের রবিউল আলমের কন্যা পান্না আক্তার (২১), সুনামগঞ্জ সদর উপজেলার দুলর্ভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হযরত আলী (৩১) ও ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ জামির হোসেন ( ৩৪)।
পুলিশ সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী পান্না আক্তার,
হযরত আলী ও জামির হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার
এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও
এএসআই আশরাফ খানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের পারভেজ ষ্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর তাদের হেফাজতে থাকা ৪ শত পিস গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক তথা ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্ধ করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।