1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে গমণকালে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান আটক

জৈন্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 

জৈন্তাপুর প্রতিনিধিঃ- শুক্রবার (১ নভেম্বর) ৯.৫০ মিনিটের সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল আইসিপি দিয়ে ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান হোসেন (৩৮), তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লালপুর গামের হাজী হেলিম উদ্দিনের পুত্র। ভারতে গমণের সময় আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে তাকে আটক করে।

পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট হতে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আটককৃত ব্যক্তিকে আনুমানিক ১.৪০ মিনিটের সময় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর