1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে প্রশাসন ও টাস্কফোর্সের অভিযান সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ- জৈন্তাপুর উপজেলায় প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানের বালু ও বারকি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানের খবরে ব্যবসায়ী শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

শনিবার (২রা নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী।

এ সময় প্রায় দুই ঘন্টাব্যাপি সময় নিয়ে সারী-৩ এলাকায় তিনি নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

শুরুতে লালাখাল রিভার কুইন রেস্তোরাঁ সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় এসে বিভিন্ন পয়েন্টে স্তুপ করে রাখা বালু দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন। পরে একে একে ইঞ্জিনচালিত নৌকা যোগে কামারাঙি সরকারি স্কুল পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু জব্দ করেন তিনি।

এ সময় বালু উত্তোলনের পর নৌকা যোগে বহন করার সময় দুইটি নৌকাকে নদীর পানিতে বালুভর্তি অবস্থায় ডুবিয়ে দেয়া হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের প্রমান পাওয়ায় আরো চারটি বারকি নৌকা জব্দ করেন তিনি ।

এ সময় প্রশাসনের উপস্থিতিতে অভিযানে আরো অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটিলিয়ন (১৯ বিজিবি) র অধিনস্হ লালাখাল বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, শনিবারের অভিযানে আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু  সহ ৪টি বারকি নৌকা জব্দ করা হয়েছে।উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় সারী-৩ এলাকা হতে সব ধরণের বালু উত্তোলন পুরোপুরি নিষিদ্ধ। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে।

উল্লেখ্য তাদের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হবে। সেই সাথে জব্দকৃত বালু ও বারকি নৌকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা প্রক্রিয়াধীন আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর