1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

 

জৈন্তাপুর প্রতিনিধি:- সিলেটের জৈন্তাপুরে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান।

জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও  উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও  বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো জহিরুল ইসলাম।পরে পবিত্র গিতা পাঠ করেন সহকারী পরিদর্শক শিল্পী আচার্য্য।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় তিনি ৫৩ তম জাতীয় সমবায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন-সমবায়ের মাধ্যমে দেশ ও জাতি স্বনির্ভর হয়ে উঠে।বছরের একটি দিনে সমবায়কে শুধু প্রাধান্য না দিয়ে প্রধান্য দিতে হবে সারা বছর।কারণ একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা পরবর্তী সমিতিটি স্থায়ী হচ্ছে না নিষ্ক্রিয় হচ্ছে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে,সমবায়ের মুল উদ্দেশ্য হলো বেশী বেশী করে কর্মসংস্থান নিশ্চিত করে নিজের ও সমাজকে অর্থনৈতিক ভাবে সফল করে তোলা। তিনি আলোচনা সভায় উপস্থিত সকল সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।

আলোচনা সভায় সমবায় সমিতির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর মহাজির কোলনি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুন নুর, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম,গুয়াবাড়ী আশ্রয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মনি দত্ত, বৃহত্তর জৈন্তা হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন,গুয়াবাড়ি ছাগল পালন সিআইটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনিতা রানীসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর