1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় যৌথবাহিনীর পৃথক অভিযানে গ্রেফতার-৩, পি-স্ত-ল- গুলি উদ্ধার

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:- মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (০২ নভেম্বর) ভোররাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে, পশ্চিম দক্ষিনভাগ গ্রামের সোনা মিয়ার ছেলে তাজ উদ্দিন ও মিহারী গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে সমিরন চন্দ্র দাস।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় উপজেলার বর্ণি-বারহাল গ্রামের মো. তেরাব আলী ওরফে চান্দ আলীর বসতঘর তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পশ্চিম দক্ষিনভাগ এলাকা থেকে সিআর ৪০৪/২০২০ (কুলাউড়া) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তাজ উদ্দিনকে এবং মিহারী এলাকা থেকে সিআর-৩৩৮/২০২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী সমিরন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম শনিবার বিকেলে বলেন, যৌথবাহিনীর পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর