প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে এক নারীর রহস্যজনক মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক:- কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বতুমারা গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আম্বিয়া বেগম বতুমারা গ্রামের কালা মিয়ার স্ত্রী ও বিজয় পাড়ুয়া গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে।
নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজন বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে নিহতের কারণ অনুসন্ধানে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় বাশির মিয়ার স্ত্রী লোকসানা (২৩) ও সাচ্ছা মিয়ার স্ত্রী আয়শা বেগম (২৫) কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান বলেন, প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হয় বলে জানতে পেরেছি। নিহত আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। মেডিকেল থেকে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বল তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.