1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ১৯ ক্যান বিদেশি বিয়ার মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৯ ক্যান বিদেশি বিয়ার সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম শাহিন উদ্দিন (২০)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২রা নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিং এর সামনে পাকা রাস্তা হইতে শাহিনকে আটক করে পুলিশ।

এ সময় পাচারের উদ্দেশ্যে তার হেফাজতে থাকা ১৯ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করে পুলিশ। বিয়ারগুলো কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম ব্রান্ডের। পুলিশ জানায় আটককৃত বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে রবিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর