1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শপথ নিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নতুন মেয়র ডা. শাহাদাত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শাহাদাত হোসেন। শপথ পড়িয়েছেন এলজিআরডি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। রোববার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় রয়েছে যেখানে পাহাড়, সমুদ্র রয়েছে। বাংলাদেশের জিডিপি চতুর্থ যে খাতটি অবদান রাখতে পারে তা হলো পর্যটন। এই খাতকে ব্যবহার করে সার্কভুক্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে। কিন্তু মিথ্যা প্রচারণাসহ নানা কারণে এই খাতটিকে ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। এ সময় এই খাতসহ অন্যান্য বিষয়ে কাজ করার কথা জানান তিনি।
এদিকে, সিটি মেয়র হিসেবে ডা. শাহাদাতের মেয়াদ কত দিন হবে তা আইন মন্ত্রণালয়ের পরামর্শে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপদেষ্টা। তিনি বলেন, বাতিল হওয়া বাকি ১১টি সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রশাসন থেকে মেয়র নিয়োগ দেয়া হবে। এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের অপসারিত কাউন্সিলরদের দায়িত্ব পালনে ১৭ সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি কাউন্সিলরদের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিপরীতে বিএনপির এই মেয়র প্রার্থী ৫২ হাজার ৪৮৯ ভোট পান। এরপর ঐ বছরের ফেব্রুয়ারিতে ফলাফল বাতিল চেয়ে ডা. শাহাদাত হোসেন আদালতে মামলা করেন। এর তিনবছর পর গত ১ অক্টোবর বিএনপির এই মেয়র প্রার্থীকে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত। পরে ৮ অক্টোবর তাকে চসিকের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তৎকালীন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কার্যালয়ে আসেননি। পরে গত ১৯ আগস্ট রেজাউলকে অপসারণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এবার চসিকের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন ডা. শাহাদাত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর