সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
রোববার (৩ অক্টোবর) কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে এই মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক জানান, পুলিশ জনগণের বন্ধু। থানা এলাকার আইনশঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত আছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়া আমাদের থানা এলাকার বিভিন্ন সড়কে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.