1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে নতুন পিপি আশিক, বাদ পড়লেন ফয়েজ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
স্টাফ রিপোর্টার:- সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করে এই পদে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ১৬ অক্টোবর  সিলেটের সকল আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি করা হয় এটিএম ফয়েজ উদ্দিনকে এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবকে করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি।
তবে এই নিয়োগের পর থেকেই এই দুই পিপি অপসারণসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া আইনজীবী নিয়ে প্রশ্ন তুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ দুজনের কক্ষে তালা দিয়ে কয়েকদিন টানা আন্দোলন করেন আইনজীবীদের একপক্ষ। বিক্ষোভকারীদের দাবি ছিলো- অ্যাডভোকেট এ টি এম ফয়েজ বহুরুপী ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এসেছিলেন।
বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনি সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারণে এক সময় আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে সপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমান। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে।
এই অবস্থায় বৃহস্পতিবার এ টি এম ফয়েজের পিপি পদের নিয়োগ বাতিল করে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এ টি এম ফয়েজের নিয়োগ বাতিল ও অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর