1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কোম্পানিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোছা. সমারুন নেছা (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত সামারুন কোম্পানীগঞ্জ থানার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট- কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের অনুমানিক ৫০ গজ উত্তরে পাকার রাস্তার উপর সামরুন বেগমকে একটি ট্রাক এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ। তিনি জানান, আইনি পদক্ষেপ শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর