প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ
মিশরের কায়রোতে সেবা ও দাওয়াহ্ বিষয়ক মাহফিল অনুষ্ঠিত

কায়রো, (মিশর) প্রতিনিধি:- মিশরের কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেবা ও দাওয়াহ্ বিষয়ক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় হজরত মোহাম্মদ (স:) এর হাদিসের প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা ও দাওয়া বিষয়ক মাহ্ফিল শুরু হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত, আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয়, যে আল্লাহর পরিবারের প্রতি সদাচারণ করে।” (তিরমিজী)
উক্ত মাহ্ফিলে আলোচনা করেন মোহাম্মদপুর লালমাটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাসরুর সাহেব, আশ ফাউন্ডেশনের সভাপতি নাসির, হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজিবুল হক হাফি। মাহফিলে বক্তাদের দাওয়া বিষয়ক আলোচনা শ্রোতাদের অন্তরে প্রবল প্রভাব ফেলে।
আলোচনায় শ্রোতাদেরকে সেবা ও মানবতার প্রতি আগ্রহী করে তুলেছে, আলোচনায় শ্রোতাদেরকে সহজ করে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, সেবার মাধ্যমে মানুষ শুধু অন্যের উপকারই করে না, বরং আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.