1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে অক্টোবর মাসে ৩৪ জনের প্রাণহানি: নিসচা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা আশষ্কাজনক হারে বেড়েছে। শুধুমাত্র গত অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দূর্ঘটনায় মোট ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১৩ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। অক্টোবর মাসে সিলেট জেলায় ১৬টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী, ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৮ জন, মুখোমুখী সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ১৪ জন নিহত, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ৩ জন, এসময় ১৮ জন গাড়ি চালক নিহত হয়েছেন। এছাড়া অক্টোবর মাসে নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর