1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন, ৩ দফা দাবি নিয়ে আলাপ

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে টেলিফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৪ নভেম্বর) সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
‘৩ দফা দাবি আপডেট’ শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়।
সোহেল তাজ আরও লিখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ ও জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আমাকে আশ্বস্ত করেন তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।
এর আগে রোববার (৩ নভেম্বর) ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সোহেল তাজ।
১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সব সংগঠকের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ও জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন সোহেল তাজ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর