1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ভারতীয় অবৈধ মালামালসহ আটক-২

জৈন্তাপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

 

জৈন্তাপুর প্রতিনিধিঃ- সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।এ সময় চিনি বহনকাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক আটকের পাশাপাশি চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া দুইজন আসামি হলেন জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম (২১) ও একই গ্রামের জালাল আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ই নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স রাত ১টা ২০ মিনিটের সময় তামাবিল মহাসড়কের ৪ নং বাংলা বাজার শাহীন এন্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা হতে একটি ড্রাম ট্রাক ( সিলেট – মেট্রো- ড- ১১-০১১৪) আটক করে। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ২২ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর