স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার দেবাইর বহর গ্রামের পোস্ট মাস্টার আব্দুল মালিকের বাড়ীতে আজ রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি নোহাগাড়ী পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত অনুমান ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৭৮) নোহা গাড়িটির বেশ অর্ধেক অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ির পাশে আধা লিটার মিরিন্ডার বোতলে পেট্রোল বহন করা খালি একটি বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অপরাধীরা বোতল দিয়ে পেট্রোল নিয়ে এসে, গাড়িতে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আব্দুল মালিক জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে তিনি ঘর...
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার দেবাইর বহর গ্রামের পোস্ট মাস্টার আব্দুল মালিকের বাড়ীতে আজ রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি নোহাগাড়ী পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাত অনুমান ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৭৮) নোহা গাড়িটির বেশ অর্ধেক অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়ির পাশে আধা লিটার মিরিন্ডার বোতলে পেট্রোল বহন করা খালি একটি বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অপরাধীরা বোতল দিয়ে পেট্রোল নিয়ে এসে, গাড়িতে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে আব্দুল মালিক জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান গাড়ির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার দিতে থাকেন , তার চিৎকারের একপর্যায়ে বাড়ির লোকজন এসে পানি বালু দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন।
পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরআগেই নোহাগাড়িটি বেশঅর্ধেক পুড়ে চাই হয়ে যায়। পরে আশপাশের আত্মীয়-স্বজন খবর পেয়ে এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে সকালে আইনের আশ্রয় নেওয়া হবে বলে তিনি জানান।