1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেট সীমান্তে টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার পাথর জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০০ ঘনফুট পাথর এবং ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মূল্য প্রায় কোটি টাকা।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো. পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর