অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
প্রথম সিলেট ডেস্কঃ
প্রকাশের সময় :
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
৮৭
বার পঠিত
অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
প্রথম সিলেট ডেস্ক:- বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (৬ নভেম্বর) ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে সমর্থনের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তুতির কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার উপস্থিত ছিলেন। বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের সমর্থন নিশ্চিত করে পাম্পালোনি প্রধান উপদেষ্টাকে বলেন, বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে আছে। তিনি বলেন, সংস্কারের জন্য তহবিলের কোন অভাব হবে না...
প্রথম সিলেট ডেস্ক:- বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার (৬ নভেম্বর) ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে সমর্থনের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তুতির কথা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার উপস্থিত ছিলেন। বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের সমর্থন নিশ্চিত করে পাম্পালোনি প্রধান উপদেষ্টাকে বলেন, বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে আছে। তিনি বলেন, সংস্কারের জন্য তহবিলের কোন অভাব হবে না এবং তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কাজটি সম্পন্ন করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে