1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আমার বন্ধু ট্রাম্পকে অভিনন্দন: নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:- ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের উদ্দেশে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে বিশ্ব শান্তির বার্তাও দেন তিনি।
মোদী লেখেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী।
ট্রাম্পের উদ্দেশে তিনি আরও লেখেন, আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।
ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩৮টির মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৭৯টি। আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।
প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার আগেই ট্রাম্প অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে জয়ী ঘোষণা করে বিজয়ী ভাষণ দেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশস্থলে ভাষণ দেননি কমলা। সেখানে সমর্থকদের ভিড়ও ছিল না।
ইতোমধ্যে বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর