1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জীবনের চেয়ে ক্ষমতার মূল্য যাদের কাছে বেশি তাদের ত্যাগ করতে হবে: সারজিস

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
প্রথম সিলেট ডেস্ক:- তরুণদের দলকানা না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। পাশাপাশি যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের পরিত্যাগ করার কথা বলেছেন তিনি।
আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ প্রমাণ হয়েছে। সুতরাং আমাদের তরুণ প্রজন্মকে কাঁধ শক্ত করতে হবে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গিয়ে তারা এ কথা বলেন।
এসময় সারজিস আলম বলেন, আমাদের দলকানা হওয়া যাবে না। সেটা যে দলই হোক। কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে, সে যেই হোক না কেন, প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবেন।
আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কি কারণে হয়েছে, মনে রাখতে হবে। যারা ক্ষমতাপিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করতে চাই, যত প্রত্যন্ত এলাকা হোক না কেন, সরকারের যতগুলো পদ আছে, আমরা কোনো পদকে আনটাচেবল মনে করতে চাই না। আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা একটা জেনারেশন কমপ্লিকেটের দিকে যাচ্ছি। আমাদের নেতৃত্বের জায়গায় যেতে হবে। ভবিষ্যতের বাংলাদেশের যে নেতৃত্ব, এ নেতৃত্ব তরুণ প্রজন্মকে দিতে হবে।
তরুণ প্রজন্ম হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে, বৃদ্ধ বাবা-মা যারা আছেন, তারা অসামর্থ্যের পরিচয় দিয়েছেন। সুতরাং তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। আমাদের কাঁধটা শক্ত করতে হবে। যেন আমরা ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। আমরা যেন তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। মনে রাখতে হবে, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে।
এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এতে স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর