1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে গুলজার আহমেদ (১৮)।পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার।

পথিমধ্যে বিকেল সাড়ে ৩ টায় তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশ মুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো -ট- ২০-১৫৭১)সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে।বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল। এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তিনি জানান নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর