1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসকে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি। খবর রয়টার্সের।
স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।
এদিকে ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর