1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা মিছিল, আলোচনা সভা সফল করুন: বাসদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৭ নভেম্বর বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে লাল পতাকা মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামীকাল বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর